০১:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- Update Time : ০৯:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালতের গ্রেফতারি পরোয়ানা ভূক্ত যৌতুক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল হোসেনকে (৩২) গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের চান্দ আলীর ছেলে।
জানাগেছে, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই আফছার আহম্মেদের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় সাদিপুর বাজার থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল হোসেনকে গ্রেফতার করেন।





























