০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সত্যের জয়- পেশির ক্ষয়
- Update Time : ০৪:৪৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
পেশিশক্তির দম্ভে যারা জমিন কাঁপায় আজ,
কালের নিয়মে ধুলোয় মেশে অহংকারের তাজ।
বাহুবল তো ক্ষণস্থায়ী, নিমেষেই হয় শেষ,
অন্যায় আর মিথ্যে শুধু রেখে যায় কালচে রেশ।
অস্ত্র কিংবা পেশির জোরে সত্য দমে না তো,
ইতিহাসের পাতায় তারা কেবলি মাথা নত।
লোকাচক্ষুর অন্তরালে সত্য যদি ও রয়,
শত কুয়াশা ভেদ করে তার ঠিকই প্রকাশ হয়।
পেশির জোর ম্লান হয় মহাকালের গায়,
সত্যের আলোটি চিরকাল পথ খুঁজে পায়।
মিথ্যা দিয়ে সত্যেরে ঢাকা নাহি যায়,
বিজয়ের কেতন উড়িয়ে সত্যই টিকে রয়।
লেখক:- কাজী ও সাংবাদিক- শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।




























