১০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর

  • Update Time : ০১:৩৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: দেশের বেসরকারি মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের জন্য বড় সুখবর দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। অবশেষে গত মে ও জুন মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের চেক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের গত মে মাসের বেতন-ভাতার সরকারি অংশের তিনটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষক-কর্মচারীরা বুধবারের পর (৮ জুলাই) থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে তাদের মে ও জুন মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। মে মাসের স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০১.২৪-১৩৮ এবং জুন মাসের স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০১.২৪-১৩৯।

একই দিনে দুই মাসের বেতন ছাড়ের এই সংবাদে সারা দেশের বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর

Update Time : ০১:৩৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬