০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মৃতির সীমানা ও অধিকার
- Update Time : ০৫:৫৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
অব্যাহতি আর বহিষ্কারে কি অধিকার ফিরে পাওয়া যায়?
বেহায়ার কাছে লজ্জার কথা বৃথাই বলা যে যায়!
বাদ পড়ে গেলে কোনোখানে আর থাকে না তো অধিকার,
না বুঝে চললে হঠকারিতায় কেবলই যে হাহাকার।
ছেড়েছি যে পথ শান্তির খোঁজে, নিয়েছি যেখানে ঠাঁই,
গুলিয়ে মাথাটা সে নরকে আর কেন ফিরে যেতে চাই?
অতীতের স্মৃতি মনে পড়ে রোজ, টানে সে চেনা দুয়ার,
তবুও কি আর ফেরা মানায় রে ত্যাগের সে সীমানার?
স্মৃতি দিয়ে কভু আদায় কি হয় হারানো সে অধিকার?
স্থান ত্যাগের পর ফিরে পাওয়া যায় মর্যাদা কি আরবার?
অহংকারী সে শিক্ষার জোরে কমে যদি সম্মান,
দিনশেষে শুধু লজ্জা ও ক্ষোভ হবে তবে অবসান।
মুরুব্বীরে যদি না দাও শ্রদ্ধা, কপালে জুটবে লাজ,
পদ ও পদবী আল্লাহর দান, মানুষের শুধু কাজ।
লেখক- কাজী ও সাংবাদিক: শান্তিগঞ্জ- সুনামগঞ্জ।



























