জগন্নাথপুরে স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
- Update Time : ০৫:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে স্পোর্টিং ক্লাবের উদ্যােগে রোববার রানীগঞ্জ বাজারে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ সুলেমান মিয়ার সভাপতিত্বে ও ক্লাবের সহ অর্থ সম্পাদক হাবিবুর রহমান’র পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্পোর্টিং ক্লাবের সদস্য মোঃ শাহিদুর ইসলাম। অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সদস্য সৈয়দ মন্তাজ আহমদ। বিগত দিনের সাফল্যে ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন স্পোর্টিং ক্লাবের অর্থ সম্পাদক মোঃ শাহেদ আহমদ। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক মেম্বার মোঃ মুক্তার মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ সামসুল ইসলাম, সমাজ সেবক ডাঃ ছদরুল ইসলাম, সালেহ আহমদ, সাংবাদিক মোঃ গোলাম সারোয়ার, রাজীব তালুকদার, রানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের সদস্য ফজলে রাব্বি তালুকদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী বাবু ধনেশ চন্দ্র রায়, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জমির মিয়া, মোঃ বাদশা মিয়া, মোঃ জিয়াউর রহমান, ডাঃ মুজাহিদ আলী, মোঃ মোতাহীর আলী, আজমল হোসেন মিটু, রজত রায়, আকরাম হোসেন, মোঃ ইকবাল হোসেন, মোঃ সামাদ মিয়া, কুয়েত প্রবাসী সাহেল আহমদ, সাংবাদিক সুজাত আলী, রানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি মোঃ আলিনুর রহমান, সহ সাধারন সম্পাদক মুন্না আহমদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সাজু, নির্বাহী সদস্য এলেমান মিয়া, ক্রীড়া সম্পাদক মোঃ সোহাগ আহমদ, সহ ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন সুমন, অফিস সম্পাদক কাওছার আহমদ, সহ অফিস সম্পাদক আবুল কাসেম নাহিদ, সদস্য আনহার হোসেন, আজমল হোসেন, মালেক আহমদ মান্না, রাজু আহমদ, শিবলু, স্বপন, হোসেন মিয়া, মিজানুর রহমান, সাফানি মিয়া, শাহেদ মিয়া, রাজন দাশ, রফিকুল ইসলাম, সুজন মিয়া, দিদার মিয়া প্রমুখ। অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে ২৮জনকে সংবর্ধনা প্রদান করা হয় এবং প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটা হয়। প্রেস বিজ্ঞপ্তি





























