সুনামগঞ্জ-সিলেট সড়কে শিক্ষার্থীদের অবরোধ
- Update Time : ০৮:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জবাসীর স্বাস্থ্যসেবা এবং মেডিকেলের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিতের দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়ক বাঁশ,চেয়ার ও বেঞ্চ ফেলে অবরোধ করে বিক্ষোভ শিক্ষার্থীদের। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দালালি না রাজপথ-রাজপথ রাজপথ,শিক্ষা জীবন নিয়ে ছিনিমিনি-চলবে না-চলবে না, দাবি আদায়ের আন্দোলন-চলছে চলবে, হাসপাতাল চালুর রোড ম্যাপ- ঘোষণা কর করতে হবে বলে স্লোগান দেয়। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের (সুমেক) শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজের সামনের সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এই কর্মসূচির সময় পুলিশের সদস্যরা আন্দোলন কারীদের সড়ক ছাড়ার অনুরোধ করলেও বিক্ষুব্ধরা সড়কেই অবস্থান করে। পরে ১২ টা পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অবস্থান করায় সড়কের চার কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয়। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে সড়ক অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনের দশম দিনে মঙ্গলবার এই কর্মসূচি চলছিল। অবরোধ চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী আজহারুল ইসলাম, তানভীর আহমেদ, আব্দুল্লাহ আল নোমান,সাইদুল ইসলাম সাকিব, পিয়াস চন্দ্র দাস,ফয়সাল বাদশা,শীর্ষেন্দু বিশ্বাস রোহান, কে এম সাজিদ প্রমুখ। শিক্ষার্থীরা জানিয়েছেন,হাসপাতাল চালুর রোডম্যাপের ঘোষণা দায়িত্বশীলরা না দেয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। কর্তৃপক্ষের তৎপরতায় কুষ্টিয়া মেডিকেল কলেজ যদি তিন মাসের মধ্যে চালু করা সম্ভব হলেও সুনামগঞ্জ মেডিকেল কলেজ কেন এত বছরেও চালু হচ্ছে না। কর্তৃপক্ষের বারবার দেওয়া আশ্বাসে আমরা হতাশ। এখন আমরা সরকারের কাছ থেকে লিখিত ভাবে হাসপাতালচালুর রোডম্যাপ জানতে চাই আর লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। শিক্ষার্থীরা বলেন,অকারণে ফেলে রাখায় কীটপতঙ্গের বাসস্থানে পরিণত হয়েছে,৫ শত শয্যা বিশিষ্ট দশ তলা হাসপাতালের ভবনটি। হাসপাতাল চালুসহ বিভিন্ন দাবি আদায়ে গত ২১ জুন থেকে লাগাতার ক্লাস বর্জন, বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। ২০২৪ সালের ২৪ জুন, ২০২৫ সালের অক্টোবর মাসে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু করার কথা থাকলেও ২০২৬ সালে এসেও তারা আমাদের অযুহাত দিচ্ছে এটা হয় নি, ওটাহয় নি। আমাদের শিক্ষা জীবন ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে অবহেলা মানা যায় না।




























