০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট ও সুনামগঞ্জে বন্যার শঙ্কা

  • Update Time : ০৬:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট ও সুনামগঞ্জে নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সিলেট অঞ্চলের কুশিয়ারা নদী এরইমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে, যার ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার আভাস দেওয়া হয়েছে। রোববার (২৮ জুন) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসজনিত এসব তথ্য জানানো হয়েছে। জানা যায়, কুশিয়ারা নদী বর্তমানে ফেঞ্চুগঞ্জ (সিলেট) স্টেশনে বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী মারকুলি (সুনামগঞ্জ) স্টেশনে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। সুরমা-কুশিয়ারার পরিস্থিতি জানিয়ে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে; যা আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ৭২ ঘণ্টায় এই নদীগুলো সিলেট ও সুনামগঞ্জ জেলায় কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট ও সুনামগঞ্জে বন্যার শঙ্কা

Update Time : ০৬:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬