০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতক- কোম্পানীগঞ্জের সেতু দুটির সংযোগ সড়ক উঁচু করার দাবিতে মানববন্ধন

  • Update Time : ০২:৪৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের ছাতকে নবনির্মিত ও নির্মাণাধীন দুটি গুরুত্বপূর্ণ সেতুর সংযোগ সড়ক বর্তমান লেভেল থেকে আরও অন্তত ২ মিটার উঁচু করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের আপ্তরখাল সংলগ্ন সড়কে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ছাতক-কোম্পানীগঞ্জ সড়কে প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে গোয়ালগাঁও-আমবাড়ি সেতু নির্মিত হয়েছে এবং গনেশপুরের আপ্তরখাল এলাকায় প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে আরও একটি সেতুর নির্মাণকাজ চলছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, সেতু দুটির সংযোগ সড়ক প্রয়োজনের তুলনায় অনেক নিচু করে নির্মাণ করা হচ্ছে। বর্তমানে সামান্য বৃষ্টিতেই সড়কের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। বর্ষা মৌসুমে বা বন্যা পরিস্থিতিতে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ২ ফুট বাড়লেই পুরো সড়ক তলিয়ে যাবে। এতে করে শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই দুটি সেতু বর্ষার দীর্ঘ সময় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এবং সরকারের এই বিশাল বিনিয়োগ কোনো কাজেই আসবে না।

বক্তারা আরও অভিযোগ করেন, এই জনগুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। জনদুর্ভোগ লাঘবে এবং বর্ষা মৌসুমে যান চলাচল সচল রাখতে প্রাক্কলন সংশোধন করে নির্মাণাধীন সংযোগ সড়ক বর্তমান লেভেল থেকে অন্তত ২ মিটার উঁচু করে নির্মাণের বিকল্প নেই। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ (এলজিইডি) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা এই দাবি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেলের সভাপতিত্বে ও সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, সমাজসেবী হাফেজ সোহেল আহমদ, ভিশন ওয়েল ফেয়ার সোসাইটির সেক্রেটারি ও সাংবাদিক মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, ব্যবসায়ী ফরিদ আহমদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের প্রাণের এই দাবি উপেক্ষা করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতক- কোম্পানীগঞ্জের সেতু দুটির সংযোগ সড়ক উঁচু করার দাবিতে মানববন্ধন

Update Time : ০২:৪৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬