০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে প্রবীণ শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

  • Update Time : ০৮:০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবীণ শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। জানাগেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা গ্রামের প্রবীণ শিক্ষক আলহাজ্ব রইছ মিয়া মাস্টার (১০৫) আর নেই। তিনি বার্ধক্য জনিত কারণে গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ইবনেসিনা হাসপাতালে ইন্তোকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

এ খবর ছড়িয়ে পড়লে জগন্নাথপুর উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে এবং প্রবীণ শিক্ষক রইছ মিয়া মাস্টারকে শেষ বারের মতো দেখতে হাজারো মানুষের ঢল নামে। মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁরা দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রামে বসবাস করে আসছিলেন।
শুক্রবার বাদ জুম্মা জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই আলিয়া মাদ্রাসা মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বিশ্বনাথের সৎপুর কামিল মাদ্রাসার

মুহাদ্দিস আল্লামা ছালিক আহমদ। জানাজা’য় কয়েক হাজার শোকার্ত মানুষ অংশ গ্রহন করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন, কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন ও রইছ মিয়া মাস্টারের ছেলে সুফি মিয়া প্রমূখ। পরে তাঁদের গ্রামের বাড়ি হিজলায় দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে-প্রবীণ শিক্ষক রইছ মিয়া মাস্টারের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষে প্রেসক্লাব সভাপতি ডা. নয়ন রায়, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া ও যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া প্রমূখ। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে প্রবীণ শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

Update Time : ০৮:০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭