০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

  • Update Time : ০২:৫০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ফিফার কাছ থেকে পাবে ৫ কোটি মার্কিন ডলার। তবে তার পাশাপাশি বিভিন্ন দেশের ফেডারেশনও তাদের দলের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে। যেখানে সবচেয়ে এগিয়ে ব্রাজিল। বিশ্বকাপ জিতলে ব্রাজিলের ফুটবলাররা পাবেন ১০ লাখ মার্কিন ডলার করে, যা প্রায় ৭ লাখ ৫০ হাজার পাউন্ডের সমান। এরপরই আছে ইংল্যান্ড। তাদের ২৬ সদস্যের স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড় ব্যক্তিগতভাবে পাবেন ৫ লাখ পাউন্ডের বেশি বোনাস। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৭ কোটি টাকা। সব মিলিয়ে ইংল্যান্ডের খেলোয়াড়দের জন্য নির্ধারিত বোনাসের পরিমাণ দাঁড়াবে প্রায় ১৮২ কোটি টাকা। তবে সবচেয়ে বড় আর্থিক পুরস্কার পেতে পারেন দলের কোচ টমাস টাচেল। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে পারলে তার জন্য কয়েক মিলিয়ন পাউন্ড বোনাসের ব্যবস্থা রেখেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

স্পেনের খেলোয়াড়দের জন্য চার ধাপের বোনাস ব্যবস্থা রাখা হয়েছে। কোয়ার্টার ফাইনালে উঠলে তারা পাবেন ১ লাখ ৫০ হাজার পাউন্ড। ধাপে ধাপে সেই অঙ্ক বাড়তে বাড়তে শিরোপা জিতলে দাঁড়াবে ৪ লাখ পাউন্ডে। ফ্রান্সের খেলোয়াড়দের জন্য নির্ধারিত বোনাস ৪ লাখ ৫০ হাজার পাউন্ড। বেলজিয়ামের ফুটবলাররা পাবেন ৩০ হাজার থেকে সর্বোচ্চ ৪ লাখ পাউন্ড পর্যন্ত। জার্মানির বোনাসের পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। তবে দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২০১৪ বিশ্বকাপ জয়ের সময় দেওয়া ২ লাখ ৫০ হাজার পাউন্ডের চেয়ে এবার তা উল্লেখযোগ্যভাবে বেশি হবে। আফ্রিকার কয়েকটি দেশের পুরস্কার ব্যবস্থা আবার ভিন্ন। সেনেগাল, আইভরি কোস্ট ও মরক্কোর খেলোয়াড়েরা নগদ অর্থের পাশাপাশি দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে বাড়ি ও জমির মতো উপহারও পেয়ে থাকেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

Update Time : ০২:৫০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬