স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুর এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- Update Time : ০৯:০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরে “স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুর” এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সংগঠনের সভাপতি মোঃ মাসুম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকমল হোসেন মুসার পরিচালনায় অনুষ্টিত অালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুরের প্রতিষ্ঠাতা সদস্য বর্তমান স্থায়ী কমিটি প্রেসিডেন্ট এম আর রাসেল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন
প্রতিষ্টাতা সদস্য ও স্হায়ী কমিটির সদস্য সচিব এম শামীম আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল আলীম, সাইদুল ইসলাম বাবলু, সাইফুর রহমান, শাহিনুর রহমান, মোঃ শাহজাহান মিয়া, জামাল হোসেন, রনি বাজ, জুয়েল আহমদ, আমিনুর রহমান হিমেল, আলী হোসেন, জিকরুল আহমদ। এসময় উপস্থিত ছিলেন সুবেল আহমদ, আজিম আহমদ, রবিউল ইসলাম, কামরান আহমদ, কুহিনুর আহমদ, হৃদয় হোসেন, সাইদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি





























