জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর জন্ম বার্ষিকী পালন
- Update Time : ০৮:৩৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন পালন উপলক্ষে বৃহস্পবিার জগন্নাথপুর উপজেলা আ.লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক ডা. শশী কান্ত গোপ, কলকলিয়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান,এম ফজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ফারুক মিয়া, স্বাস্থ্য সম্পাদক ইব্রাহিম আলী, যুবলীগ নেতা রমজান আলী ছানা, বকুল গোপ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, রাজিব চৌধুরী বাবু, আক্তার হোসেন, বাবুল মিয়া, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুল আহাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রুমেন আহমদ প্রমূখ। সভায় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























