০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট স্টেডিয়ামে ১০ কোটি টাকায় নির্মিত নতুন গ্যালারী!

  • Update Time : ০৬:৫২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :: আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০১৪’র পর আবারো সরগরম হয়ে উঠছে সিলেটের ক্রিকেট পাড়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট (বিপিএল) আগামী আসর মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থেকে।
দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিবির এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগের পূর্বের আসর গুলোতে আন্দোলন সংগ্রাম করেও ভেন্যু পাননি সিলেটের ক্রিকেট প্রেমীরা। গ্যালারীতে আসন সংখ্যা কম থাকায় মূলত এতদিন যাবৎ বড় কোন আসরের ম্যাচ গড়ায় নি সিলেটে। এবার সেই আক্ষেপ ঘুঁচতে যাচ্ছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেড়েছে আসন সংখ্যা। তাই বিপিএলসহ ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন হতে চলেছে সিলেটে।
স্টেডিয়ামটির স্বত্বাধিকারী জাতীয় ক্রীড়া পরিষদ নতুন করে গ্যালারীতে আসন সংখ্যা বাড়িয়েছে। পূর্ব দিকে থাকা গ্যালারীটি দ্বি-তল করা হয়েছে। নতুন এই দ্বিতল গ্যালারীতে ৩ হাজার ৬৬০টি আসন সংখ্যা বেড়েছে। এর আগে সিলেট স্টেডিয়ামের আসন সংখ্যা ছিলো ১৩ হাজার ৫৩৩টি। নতুন যোগ হওয়া আসন মিলিয়ে এবার সিলেট স্টেডিয়ামে গ্যালারীর আসন সংখ্যা ১৭হাজার ১৯৩টি। তবে গ্রীন গ্যালারী ও গ্র্যান্ড ষ্ট্যান্ড মিলিয়ে আসন সংখ্যা আরো কিছু বাড়তে পারে।
এনএসসি’র সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্টেডিয়ামটির নতুন দ্বিতল গ্যালারী নির্মাণ করতে ব্যায় হয়েছে ১০ কোটি ৬০ লাখ টাকা। গ্যালারীর উপরে বসানো হয়েছে ম্যানবেন। যার কারণে রোদ-বৃষ্টি থেকে রক্ষা পাবেন দর্শকরা। বেলজিয়াম থেকে আনা হয়েছে ম্যানবেন। ওজন কম থাকায় গ্যালারীর উপরে ম্যানবেন স্থাপন করায় চাপ পড়বে না অবকাঠামোতে। তাছাড় ম্যানবেন দৃষ্টি নন্দন হওয়াতে নজড় কাড়বে দেশী-বিদেশী অতিথিদের।
২০১৬ সালের জুন মাসে শুরু হওয়া গ্যালারীর নির্মাণ কাজ শেষ হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে। তবে বেলজিয়াম থেকে গ্যালারীর উপরে স্থান পাওয়া ম্যানবেন আসতে বিলম্ব হওয়াতে সেটি স্থাপনে কিছুটা দেরী হয়েছে।
দৃষ্টিনন্দন নতুন এই গ্যালারীর কারণে সিলেট স্টেডিয়ামের সৌন্দর্য্যে বেড়ে গেছে অনেক গুণ। দেশের আর কোন ভেন্যুতেই এরকম সুন্দর স্থাপত্যে শৈলীর গ্যালারী নেই। বেলজিয়াম থেকে আনা গ্যালারীর ছাউনী ম্যানবেন দেখতেও যেমন সুন্দর, ওজনও একেবারেই কম।
জাতীয় ক্রীড়া পরিষদের ঠিকাদার মোঃ নাজিম উদ্দিন বলেন, নতুন করে সাড়ে তিন হাজার আসন সংখ্যা বেড়েছে। স্টেডিয়ামকে দেশ-বিদেশের অতিথিদের কাছে আকর্ষণীয় করে তুলতে গ্যালারীর উপরে ম্যানবেন লাগানো হয়েছে।
নতুন গ্যালারি স্থাপনের পর ২৮ সেপ্টেম্বর থেকে দর্শকরা মাঠে বসে উপভোগ করতে পারবেন খেলা। এদিন বাংলাদেশ ও আফগানিস্তান যুব দল একে অপরের মুখোমুখি হবে। সামনের বড় আসর গুলোর আগে নতুন গ্যালারি কতটা প্রস্তুত তার একটা মহড়া হয়ে যাবে এই সিরিজে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট স্টেডিয়ামে ১০ কোটি টাকায় নির্মিত নতুন গ্যালারী!

Update Time : ০৬:৫২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭