দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত কর্মী
- Update Time : ০৭:০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাগেরহাটের ফকিরহাটে দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের রাজনৈতিক সম্পর্কের ইতি টেনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন শেখ তারেক নামের এক সক্রিয় কর্মী। শুক্রবার (১২ জুন) পবিত্র জুমার দিনে এক ব্যতিক্রমী উপায়ে দুধ ও পানি দিয়ে গোসল করে তিনি দল ত্যাগের এই ঘোষণা দেন। শেখ তারেক উপজেলার ৫ নম্বর বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামায়াত কর্মী ছিলেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শেখ তারেক গত ১৪-১৫ বছর ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নম্বর ওয়ার্ডের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে যুক্ত ছিলেন। জুমার নামাজের পূর্বে তিনি আনুষ্ঠানিকভাবে দুধ ও পানি দিয়ে গোসল করে দল ত্যাগের সিদ্ধান্ত প্রকাশ করেন।
দল ত্যাগ প্রসঙ্গে নিজের অনুভূতি ব্যক্ত করে শেখ তারেক বলেন, দীর্ঘ ১৪-১৫ বছর আমি এই দলের (বাংলাদেশ জামায়াতে ইসলামী) সাথে যুক্ত ছিলাম। আজ পবিত্র জুমার দিনে দুধ-পানি দিয়ে গোসল করে আমি দল থেকে চিরতরে নিজেকে মুক্ত করলাম। এখন থেকে এ দলের কোনো রাজনৈতিক কার্যক্রমের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।




























