০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত

  • Update Time : ০২:৫১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ১৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের গন্ডা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের শিশুদের মধ্যে খেলাধুলা নিয়ে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সুজন মিয়া ও তার স্ত্রী অজুপার পরিবারের সঙ্গে জামাল মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষে জামাল মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসীর সহায়তায় সুজন মিয়ার স্ত্রী অজুপাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সুজন মিয়ার স্ত্রী অজুপাকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত

Update Time : ০২:৫১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬