০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিভাগীয় পর্যায়ে ২য় বারের মত আহমদ শফী শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত
- Update Time : ০১:৩৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিলেট বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমন্বয়ে বিভাগীয় ঈমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সিলেটে বিভাগীয় ইমাম সম্মেলনে অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধান মন্ত্রীর উপদেষ্টা হুমায়ূন কবির’র কাছ থেকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম হিসাবে সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহণ করেন হাফিজ মাওলানা আহমদ শফী। এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্য অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। হাফিজ মাওলানা আহমদ শফী সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই শফিকুল আহমদ ভূঁইয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার পরিচালক ও মসজিদের পেশ ইমাম এবং খতিব হিসাবে ১০ বছর যাবত কর্মরত রয়েছেন। হাফিজ মাওলানা আহমদ শফী বিভাগীয় পর্যায়ে ২য় বারের মত আবারও শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।




























