০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকসই আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: মন্ত্রী আরিফুল

  • Update Time : ০৭:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে “বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নদী ভাঙন ও বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক ও টেকসই বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষ নিরাপদ আশ্রয় গ্রহণের সুযোগ পাবে। এ সময় উপজেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী আরিফুল হক বলেন, এই জনপদের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও মানোন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। শিক্ষার মান উন্নত করতে হলে শুধু নতুন নতুন ভবন তৈরি করলে হবে না। ছেলে মেয়েদের আধুনিক, যুগোপযোগী ও সুশিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার ভিত্তিও মজবুত করতে হবে। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মহাপরিচালক রাকিব আল হাফিজ, তুয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন শিকদার প্রমুখ। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী সোনার বাংলা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আনোয়ার হোসেন। একই দিন সকাল ১০ টায় গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নাতার খাল ইস্তি ব্রীজ হতে সাকের পেকের খাল ভরাং পর্যন্ত খাল পুণঃখনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

টেকসই আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে: মন্ত্রী আরিফুল

Update Time : ০৭:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬