বিশ্বকাপে আর্জেন্টিনার ৫৫ সদস্যের তালিকায় মেসি, মাঠে নামা কি হবে?
- Update Time : ০১:০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ফিফা বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি না, এ নিয়ে কয়েক মাস ধরেই চলছিল জল্পনা। অবশেষে আর্জেন্টিনার প্রাথমিক বিশ্বকাপ দলে তার নাম ঘোষণার পর স্বস্তি পেয়েছেন ভক্তরা। সোমবার আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন। সেখানে ৩৮ বছর বয়সী মেসির নাম রয়েছে। তবে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি যে বিশ্বকাপে খেলবেন কি না। শিরোপাধারী আর্জেন্টিনার হয়ে ১৬ জন ফরোয়ার্ডের তালিকায় জায়গা পেয়েছেন মেসি। একই সঙ্গে দলে রাখা হয়েছে জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকেও, যদিও ছয় ম্যাচের নিষেধাজ্ঞার কারণে তার প্রথম দুই গ্রুপ ম্যাচ মিস করার সম্ভাবনা রয়েছে। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অধিনায়ক মেসি গত কয়েক মাসে একাধিকবার ইঙ্গিত দিয়েছেন যে আন্তর্জাতিক ফুটবলে তার সময় শেষের দিকে। গত জুনে ইন্টার মিয়ামি সিএফ-এর হয়ে এক ম্যাচের পর তিনি বলেছিলেন, আমি বুঝতে পারছি, ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে এটাই হয়তো আমার শেষ সময়। তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে খেললেও চোটের কারণে সাম্প্রতিক কয়েকটি ম্যাচে মাঠের বাইরে ছিলেন মেসি। তবে স্কোয়াড ঘোষণার মাধ্যমে কোচ স্কালোনি হয়তো ইঙ্গিত দিলেন, শিরোপা ধরে রাখার মিশনে মেসিকেই ভরসা করছে আর্জেন্টিনা।




























