০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাটির কান্না : ইমামুল ইসলাম রানা
- Update Time : ০২:৪২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
আকাশ জুড়ে মেঘের মেলা,
বৃষ্টি বাদল ঝড়ের খেলা।
মন ফ্যাকাশে ভাটির দেশে,
যায় বোরোধান জলে মিশে।
হাওর জুড়ে জলের ধারা,
কৃষক এখন দিশেহারা।
সোনার স্বপন বানের তোড়ে,
সব যে হারায় চোখের মোড়ে।
ভিটেমাটি যায় যে তলিয়ে,
শুকনো জমি নেই বলিয়ে।
শূন্য গোলার দীর্ঘশ্বাসে,
দুঃখ কেবল মেঘে ভাসে।
কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ।




























