০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল নেতার রেস্টুরেন্ট থেকে ১২০ বস্তা সরকারি চাল জব্দ

  • Update Time : ০৩:০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটের ওসমানীনগরে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১২০ বস্তা সরকারি (কাবিখা) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার তাজপুর বাজারে অবস্থিত ছাত্রদল নেতা আবির আহমদের মালিকানাধীন ‘আয়ান এন্ড ইয়াকুব বিরিয়ানি হাউজ’ থেকে এসব চাল জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় তাজপুর বাজারের ওই দোকানে বিপুল পরিমাণ সরকারি চাল মজুত রয়েছে দেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। সংবাদের ভিত্তিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রিপন রায় ঘটনাস্থলে পৌঁছে চালের বস্তাগুলো জব্দ করেন। জব্দের বিষয়টি নিশ্চিত করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রিপন রায় বলেন, আমাকে চালগুলো যাচাই-বাছাই করার জন্য বলা হয়েছিল। প্রাথমিক তদন্তে আমি নিশ্চিত হয়েছি যে এগুলো সরকারি কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের চাল। এ বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হবে এবং তিনিই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা আবির আহমদ দাবি করেন, চালগুলো আমার এবং আমি তা বৈধভাবেই কিনেছি। এই সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আমি উপজেলা প্রশাসনের কাছে জমা দিয়েছি।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা বলেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত আবির আহমদ স্থানীয় ছাত্রদল রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত বলে জানা গেছে। সরকারি প্রকল্পের চাল কীভাবে একজন রাজনৈতিক নেতার ব্যবসা প্রতিষ্ঠানে এলো, তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাত্রদল নেতার রেস্টুরেন্ট থেকে ১২০ বস্তা সরকারি চাল জব্দ

Update Time : ০৩:০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬