০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সঙ্গে বৃটিশ কনজারভেটিভ পার্টির প্রতিনিধি দলের বৈঠক

  • Update Time : ০৮:০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বিএনপির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত বৃটিশ কনজারভেটিভ পার্টির প্রতিনিধি দল। বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ ও বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন অংশ নেন। অন্যদিকে বৃটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ৭ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন একজন এমপি। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিএনপির সঙ্গে বৃটিশ কনজারভেটিভ পার্টির প্রতিনিধি দলের বৈঠক

Update Time : ০৮:০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭