০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মস‌জি‌দ ক‌মি‌টি নি‌য়ে সংঘর্ষে আহত- ১৬

  • Update Time : ০২:৫৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / ১২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: মসজিদের কমিটি গঠন নিয়ে বিএন‌পির দুই পক্ষের সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার জালিয়াপাড়া গ্রামে এই সংঘ‌র্ষের ঘটনা ঘটে। পুলিশ জা‌নি‌য়ে‌ছে, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচন করা নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে বাগ‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে সকাল ১১টার দি‌কে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকা‌লে বেশ কয়েকটি বসত‌ভিটা ভাঙচুর ও লুটপা‌টের শিকার হয়। সংঘর্ষে নারীসহ অন্ততঃ ১৬ জন আহত হ‌য়ে‌ছেন। আহত‌দের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে। এ‌দি‌কে শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জা‌নি‌য়ে‌ছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনসহ নিয়‌মিত টহল জোরদার করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মস‌জি‌দ ক‌মি‌টি নি‌য়ে সংঘর্ষে আহত- ১৬

Update Time : ০২:৫৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬