০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

  • Update Time : ১২:৫৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ১০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: কক্সবাজারের রামু উপজেলায় জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুর ২টায় কক্সবাজারের রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া আমতলিয়া পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. ইমরান (২৩)। তিনি যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার লুৎফুর রহমানের ছেলে। পুলিশ জানায়, ওই এলাকার বাসিন্দা বাবুল বড়ুয়ার বাড়িতে জাল টাকা তৈরির গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়।

অভিযানের সময় ঘর থেকে এক হাজার ও পাঁচশ টাকা নোটের পাঁচ লাখ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে আটক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান বলেন, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

Update Time : ১২:৫৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬