শান্তিগঞ্জে অরফ্যান দিবস পালিত
- Update Time : ০৪:৪০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ২০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জে অরফ্যান দিবস পালিত হয়েছে। বৃ্হস্পতিবার বিকাল ২টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মাও. মো. জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে, ইসলামীক রিলিফের সুফলভোগী নুর উদ্দীন ও তাহমিনা আক্তার এর যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামীক রিলিফ ফিল্ড অফিস ইনচার্জ ছামছুল আলম। অরফ্যান দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. নুরে আলম সিদ্দিকী, কমিউনিটি মবিলাইজার মো. সিরাজুল হক, পূরবী রাণী রায়। অরফ্যান দিবসে আরও বক্তব্য রাখেন ইসলামীক রিলিফের সুবিধাভোগী অভিভাবক ফরিদা পারভীন,সুবিদা প্রাপ্ত শিশু সায়মা আক্তার নিলীমা। অরফ্যান দিবসে কোর আন তেলাওয়াত করেন সুবিধা প্রাপ্ত শিশু মুসা আল মোমিন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান অরফ্যান দিবসে সুবিধা প্রাপ্ত শিশু ও অভিভাবকদের সাথে ভিবিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।


























