০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিক-প্রেমিকা পালানোয় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত- ২০

  • Update Time : ০৮:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমের সম্পর্কের জেরে তরুণ-তরুণীর পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের মধ্যবর্তী মাঠে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হলিমপুর গ্রামের এক তরুণীর সঙ্গে মাটিয়াপুর গ্রামের এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই তরুণীকে নিয়ে তরুণটি পালিয়ে যাওয়ার পর দুই গ্রামের প্রভাবশালী দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই জেরে বুধবার দুপুরে দুই গ্রামের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দুই গ্রামের এক তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ক ও পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে তাঁর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রেমিক-প্রেমিকা পালানোয় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত- ২০

Update Time : ০৮:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬