ইফতারের ঠিক আগ মুহূর্তে দোয়া কবুলের সময় কী করবেন?
- Update Time : ০৫:৪১:২০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ইফতারের ঠিক আগে-দোয়া কবুল হওয়ার সময়। তাই আজান হওয়ার ১০ মিনিট আগে আপনি কী করবেন? মাগরিবের আজান হওয়ার ১০ মিনিট বাকি। আপনি কী করছেন?
রান্নাঘরে দৌড়াদৌড়ি। খেজুর সাজাচ্ছেন। পানির গ্লাস রাখছেন। টেবিলে খাবার নামাচ্ছেন। ছোলা, পেঁয়াজু, হালিম- সব গরম করছেন। বাচ্চারা টেবিলের চারপাশে বসে আছে। হাতে খেজুর তুলে নিয়েছে। চোখ ঘড়িতে। ‘আর বাকি কত সময়?’
আপনিও ব্যস্ত। ‘আরে, ওই পেয়ালাটা নাও। পানি ঢালো। জলদি!’
আজান হয় গেল। সবাই তাড়াতাড়ি খেজুর মুখে দিল। পানি পান করল। রোজা ভাঙল। কিন্তু- আজান হওয়ার আগের সেই ১০ মিনিট? যেই সময়টা ছিল দোয়া কবুলের সোনালি সময়? সেই সময় কী করলেন?
রান্নাঘরে ব্যস্ত ছিলেন। দোয়া করেননি। হাত তুলেননি। কিছু চাননি। রমজানের সবচেয়ে মূল্যবান মুহূর্ত-হাতছাড়া হয়ে গেল। অথচ রোজাদারের দোয়া ফেরত যায় না
নবী করিম (সা.) বলেছেন—
ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ : الصَّائِمُ حَتَّى يُفْطِرَ، وَالْإِمَامُ الْعَادِلُ، وَدَعْوَةُ الْمَظْلُومِ
‘তিন ব্যক্তির দোয়া ফেরত যায় না— ১. রোজাদার- যতক্ষণ না সে রোজা ভাঙে, ২. ন্যায়পরায়ণ শাসক, ৩. মজলুমের দোয়া।’ (ইবনে মাজাহ ১৭৫২)
রোজাদার-যতক্ষণ না সে রোজা ভাঙে। মানে, পুরো দিন যখন রোজা রাখা অবস্থায় আছেন, তখন দোয়া কবুল হয়। কিন্তু বিশেষভাবে-ইফতারের ঠিক আগে। যখন আজান হতে আর ৫-১০ মিনিট বাকি। নবী করিম (সা.) আরও বলেছেন— ‘রোজাদারের জন্য ইফতারের সময় একটি দোয়া আছে যা ফেরত যায় না।’ মানে, এই মুহূর্ত সারা দিনের সবচেয়ে শক্তিশালী সময়। যা চাইবেন, ইনশাআল্লাহ পাবেন।
তাই ইফতারের আগের ১০ মিনিটে যা করবেন
১. সব কাজ থামিয়ে দিন— হাত তুলুন
আজান হওয়ার ১০ মিনিট আগে— যা করছেন থামান। রান্না থামান। টেবিল সাজানো থামান। ওজু করে পরিষ্কার জায়গায় বসুন। কিবলামুখী হন। দুই হাত তুলুন। চোখ বন্ধ করুন। মনোযোগ দিয়ে দোয়া শুরু করুন।
২. আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করুন
প্রথমে পড়ুন— ‘আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ও লা ইলাহা ইল্লাল্লাহ।’
তারপর দরূদ পড়ুন— ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ।’























