রোহিঙ্গা তরুণী আছিয়া চোখের সামনে স্বামীকে হত্যা ও ধর্ষন কিছুতেই ভুলতে পারছেন না
- Update Time : ০৩:৫৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুলতান আহমেদ খলিল, উখিয়া থেকে :: গত ঈদুল আযহার রাতে বাংলাদেশ এসেছেন মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের আছিয়া। বাইশ বছরের তরুণী এক কন্যা সন্তানের মা। গত মাসের শেষের দিগে রাখাইন প্রদেশের নিজ ঘরে আছিয়ার স্বামী মাহমুদ কে চোখের সামনে হত্যা করে ক্ষান্ত হয়নি এবং আছিয়াকে দু -দফা ধর্ষণও করে মায়ানমার হানাদার বাহিনী।
মিয়ানমার সরকাররের বলয়ে থাকা বাহিনীদের হাতে মুসলিম রোহিঙ্গা আছিয়ার ন্যায় শতশত নারীরা গণধর্ষণের শিকার হচ্ছেন। এতে অনেক নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। আছিয়াকে তাদের ঘরে বালাতকার করলেও অনেক নারী আছেন যারা তাদের ক্যাম্পে রাখছে আর তারাই ধর্ষণ করছে।
তবে আছিয়া বাংলাদেশে আশ্রয় নেয়ায় তিনি অনেকটা শান্তিতে আছেন। তবে সারাটা দিন সেই হানাদার বাহিনীর হতে নির্মমভাবে স্বামীকে হারানো আর নিজের সতিত্বের কথা বলতেই কেঁদে ফেলেন এবং বলেন আমি এখন অনেক টা জিন্দা লাশের মতো। আছিয়ার আরেক বোন এখানে আসা তিনি বলেন সে আমাদের সাথে আছে তবে তাকে সারাদিন চিন্তিত ও জীবন্ত লাশের মতো দেখতে পাই। আমরা অনেক শান্তনা দেই সে কিছুতেই সেদিনের কথা ভুলতে পারেনি।





























