০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অসীম মহিমায় তুমি : ইমামুল ইসলাম রানা

  • Update Time : ০৯:০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

তুমি অসীম প্রতাপ, তুমিই মহান,

যাল জালালি তুমি নিখিল প্রাণ।

ভয়ে আর শ্রদ্ধায় নত করি শির,
তোমারি হুকুমে জল সাগর ও নদীর।

​তুমি ওয়াল ইকরাম—দয়ার সাগর,
রিক্ত হাতে ডাকি তোমায় সারাটি প্রহর।

তুমিই দয়ার আধার, পরম দাতা,
বিপদে ঢেকে রাখো রহমতের ছাতা।

​হয়তো আমার শত পাপে ভরা মন,
তবু জানি তুমিই আমার আপনজন।

তোমারি নামে খুঁজি প্রশান্তির ঠাঁই,
তুমি ছাড়া কোথাও মোর আশ্রয় নাই।

পাপী-তাপী সবারে দাও তুমি কোল,
ভুলিয়ে দাও জীবনের যত হট্টগোল।

​তোমারই জিকিরে কাটে মনের আঁধার,
খুলে দাও রহমতের দ্বার কি আছে বাঁধার।

নামটি তোমার জপি সারা নিশি দিন,
শোধ হবে না কভু হে প্রভু তোমার এ ঋণ।

কবি: ঝিগলী, ছতক, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

অসীম মহিমায় তুমি : ইমামুল ইসলাম রানা

Update Time : ০৯:০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

তুমি অসীম প্রতাপ, তুমিই মহান,

যাল জালালি তুমি নিখিল প্রাণ।

ভয়ে আর শ্রদ্ধায় নত করি শির,
তোমারি হুকুমে জল সাগর ও নদীর।

​তুমি ওয়াল ইকরাম—দয়ার সাগর,
রিক্ত হাতে ডাকি তোমায় সারাটি প্রহর।

তুমিই দয়ার আধার, পরম দাতা,
বিপদে ঢেকে রাখো রহমতের ছাতা।

​হয়তো আমার শত পাপে ভরা মন,
তবু জানি তুমিই আমার আপনজন।

তোমারি নামে খুঁজি প্রশান্তির ঠাঁই,
তুমি ছাড়া কোথাও মোর আশ্রয় নাই।

পাপী-তাপী সবারে দাও তুমি কোল,
ভুলিয়ে দাও জীবনের যত হট্টগোল।

​তোমারই জিকিরে কাটে মনের আঁধার,
খুলে দাও রহমতের দ্বার কি আছে বাঁধার।

নামটি তোমার জপি সারা নিশি দিন,
শোধ হবে না কভু হে প্রভু তোমার এ ঋণ।

কবি: ঝিগলী, ছতক, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ