১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্য সার্জেন্ট রেজাউল করিমের দাফন সম্পন্ন

  • Update Time : ১০:৪২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ময়মনসিংহের ফুলপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাগেরহাটের গোটাপাড়া এলাকার কৃতি সন্তান সেনা সদস্য সার্জেন্ট মোঃ রেজাউল করিমের দাফন সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়ায় নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে দুপুরে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে তার মরদেহ নিজ গ্রামে আনা হয়। হেলিকপ্টারটি গোটাপাড়া এলাকায় অবতরণ করলে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও অসংখ্য স্বজন উপস্থিত ছিলেন। পরে গার্ড অব অনার প্রদান শেষে দাফন কার্য সম্পন্ন হয়।
জানা গেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে শেরপুরগামী খান ট্রাভেলসের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও সেনাবাহিনীর গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল করিমকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সার্জেন্ট রেজাউল করিমের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে একজন সাহসী, কর্তব্যপরায়ণ ও সদালাপী ব্যক্তি হিসেবে স্মরণ করেছেন। স্থানীয়রা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্য সার্জেন্ট রেজাউল করিমের দাফন সম্পন্ন

Update Time : ১০:৪২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬