০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দয়া কর দয়ার আল্লাহ সোবহান
- Update Time : ০৯:৫৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
- / ২৬ বার নিউজটি পড়া হয়েছে
কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
এ সমাজটা হয়েগেছে বড় নিষ্ঠুর,
জুলুমে ভরপুর প্রতিবাদ করা বহুদূর।
অন্যায়ের পাল্লা ভারী ভাই মাঝি,
প্রতিবাদ করলে বলে আপনিও এমন বুঝি।
যাব কোথায় চিন্তায় যাই পড়ি,
মুতি চেঙ্গার কথা শুনলে এদিক সেদিক ঘুরি।
হায়রে সমাজ আগের দিনের গল্প শুনি,
গুণীজন ছিল গুণের সীমা নাই জানি।
আদব না থাকলে সমাজে অধপতনের ধ্বনি ,
এ জন্য পরিবারের মুরুব্বী দায়ী এটা জানি।
সমাজে শান্তি চলে যায় বেয়াদবের আচরণে শুনি,
বাস্তবে দেখি পরিবারের শিক্ষার কারনে বুঝি এমনি।
সমাজে দেখেছি করতে নষ্টামী,
সেও আজ বলে নীতি কথা হায়রে হারামী।
যার কাছে হালাল হারাম সমান,
তার নীতি কথায় সমাজে কেহ কি পাবে আরাম।
দয়া কর দয়ার আল্লাহ সোবহান,
আপনি মানবকুলের বড় মেহেরবান।
লেখক:- কাজী ও সাংবাদিক- শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।
























