০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের আগে ভোট কেন্দ্রে আগুন

  • Update Time : ০৭:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: নেত্রকোনার সদর উপজেলায় ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বুথকেন্দ্রে থাকা দুটি বেঞ্চ ও ফ্যান লাইট আগুনে পুড়ে যায়। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে হয়তো আগুন দেওয়া হয়। পরে স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও পুলিশকে জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

পরে সকালে পুলিশ ও ডিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনার তদন্ত শুরু করে। স্কুলের ৭টি বুথের মধ্যে এ পুরাতন ভবনটিতেই চারটি বুথ ছিল। তার মধ্যে একটি বুথের পেছনের জানালা দিয়ে আগুন দেওয়া হয় বলে জানায় পুলিশ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নির্বাচনের আগে ভোট কেন্দ্রে আগুন

Update Time : ০৭:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬