০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের ফ্রি মেডিক্যাল সহায়তা দেবে বিএনপি

  • Update Time : ০৮:৩৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: কক্সবাজারের উখিয়াতে অসহায়, বিপন্ন ও নিরুপায় রোহিঙ্গাদের জন্য তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করবে বিএনপি।

এই কার্যক্রমে যৌথভাবে সহায়তা করবে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কমিটি ও তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা। এছাড়া চট্টগ্রাম জেলা ও মহানগর, কক্সবাজার জেলা এবং বান্দরবান জেলা শাখাও এতে সম্পৃক্ত থাকবে।
বুধবার এই কার্যক্রম শুরু হয়ে চলবে শুক্রবার পর্যন্ত।
বিষয়টি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে অসহায় রোহিঙ্গাদের চিকিৎসা সহায়তায় এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণের কার্যক্রমের দায়িত্বে থাকবেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

রোহিঙ্গাদের ফ্রি মেডিক্যাল সহায়তা দেবে বিএনপি

Update Time : ০৮:৩৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭