০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

  • Update Time : ০৫:১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: থানায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা। এতে তিন পুলিশ সদস্য আহত হন। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে। আহত তিন পুলিশ সদস্য হলেন-কোটালীপাড়া থানার কনস্টেবল আইরিন নাহার (৩১), আরিফ হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৫২)। তারা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, থানায় দায়িত্বরত অবস্থায় ককটেল নিক্ষেপে তারা আহত হন। তাদের শরীরে স্পিন্টারের আঘাত ছিল। তবে সেগুলো গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মামুন জানান, থানায় একটি ও উপজেলা পরিষদে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এগুলো উদ্ধার ও তদন্ত কাজ শুরু হয়েছে। কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান থানায ও উপজেলা পরিষদ লক্ষ্য করে ককটেল নিক্ষেপের কথা নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

Update Time : ০৫:১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫