০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের

  • Update Time : ০৩:১১:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায়ের দিন সোমবার (১৭ নভেম্বর) জামায়াতে ইসলামীসহ জোটের আটটি দল মাঠে থাকবে। রোববার (১৬ নভেম্বর) আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন। জামায়াতের সেক্রেটারি বলেন, আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারও ফ্যাসিবাদের পক্ষে নাশকতার কোনো সুযোগ জাতি দেবে না। তারা (আওয়ামী লীগ) এটার সুযোগ পাবে না। আমরা আটদল মাঠে থাকব। জামায়াতের পাঁচ দফা দাবিতে আন্দোলন বিষয়ে আয়োজন করা সংবাদ সম্মেলনে তিনি বলেন, আট দলের পক্ষ থেকে গণভোটে ‘হ্যাঁ’ বলার জন্য সিদ্ধান্ত নিয়েছে আট দলের জোট। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করা হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন, তাতে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য জনগনের যে আকাঙ্ক্ষা, তার ‘আংশিক পূরণ হয়েছে’। আট দলের পাঁচ দফা দাবির যেগুলো পূরণ তা আদায়ে কর্মসূচি অব্যাহত থাকবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের

Update Time : ০৩:১১:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫