০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৩
- Update Time : ০২:৩৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নির্দেশে থানার এসআই মোঃ হামিদুর রহমান, এসআই দিপংকর হালদারের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রামের মোঃ শামসুল হকের ছেলে শহিদুল ইসলাম রাজন (২৩), পূর্ব ভবানীপুর গ্রামের হাজী ফিরোজুল হকের ছেলে মোঃ ইমরান হককে (৩২) ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। এদিকে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর গ্রামের হাজী তেরাব আলীর ছেলে জিআর- ১৮৩/১৭ (জগন্নাথপুর) এর পলাতক আসামী জৈন উদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বৃহস্পতিবার (১৫ মে) পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




























