জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীর বসতবাড়ীতে ঘর নির্মাণে বাধা, থানায় অভিযোগ
- Update Time : ১১:০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"blank"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":14755,"total_drawing_time":600,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":1,"shape_mask":0},"draw":{"layers_used":2,"total_draw_actions":9},"photos_added":0}
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীর বসতবাড়ীতে ঘর নির্মানে বাধা প্রদানে দুইজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি জগন্নাথপুর পৌর এলাকার ইনাতনগর গ্রামে। অভিযোগ সুত্রে ও স্থানীয়রা জানান, জগন্নাথপুর পৌর এলাকার ইনাতনগর গ্রামের মৃত হবিব উল্লাহর ছেলে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ হাসিদ উল্লাহ তাহার বসতবাড়ীর টিনসেড ঘর ভাঙ্গিয়া নতুন বিল্ডিং ঘর নির্মাণের পরিকল্পনার কাজ শুরু করেন। ঘরের কাজ চলাকালে অভিযোগে উল্লেখিত বিবাদীগণ তাদের সহযোগী অজ্ঞাতনামা ৪/৫জনদের নিয়ে শ্রমিকদের কাজে বাধা নিষেধ করে। এসময় যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ হাসিদ উল্লাহ বিবাদীদেরকে বাধা দেয়ার কারন জিজ্ঞাসাবাদ করলে বিবাদীগণ উত্তেজিত হয়ে শ্রমিকদের সাথে মারমুখী আচরণ করে। প্রবাসী মোহাম্মদ হাসিদ উল্লাহ জানান, আমার বসতবাড়ীতে নতুন বিল্ডিং ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে বিবাদীগণ আমার জানমালের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত রয়েছে। বর্তমানে বিবাদীগণ আমার বাড়ীর আশপাশে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করেছে। যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ হাসিদ উল্লাহ আরো জানান, আমি স্ব-পরিবারে যুক্তরাজ্যে বসবাস করি। মৌরসী সূত্রে মালিকানাধীন আমার বসতবাড়ীতে নতুন ঘর নির্মানে বাধা নিষেধে আমি আতংকের মধ্যে রয়েছি। আমি একজন যুক্তরাজ্য প্রবাসী হিসেবে প্রশাসনের সহযোগিতা কামনা করি। এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া শনিবার (৩ মে) রাত সাড়ে ৯টার দিকে দৈনিক জগন্নাথপুর পত্রিকাকে জানান, দায়েরকৃত অভিযোগটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























