০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বড় ভাই নিলেন প্রবাসী ছোট ভাইয়ের প্রাণ

  • Update Time : ০৯:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের কেচি আঘাতে প্রাণ হারালেন প্রবাসী ছোট ভাই। সোমবার (২৮ এপ্রিল) সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামে বড় ভাইয়ের কাচি আঘাতে আহত রুবেল আহমেদ (২৫) রাতে ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রুবেল একই গ্রামের মৃত হাজী আশিক মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৮ এপ্রিল) সকালে জমি সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্ব মেটাতে সালিশে বসেন এলাকার লোকজন। সালিশ চলাকালীন সময়ে বড় ভাই জাকারিয়া কেচি দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত রুবেলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টায় তার মৃত্যু হয়। নিহত রুহেল আহমেদ ছিলেন সৌদি আরব প্রবাসী। গত ৮ মাস আগে ছুটিতে এসে রুবেল আহমেদ বিয়ে করে আবার সৌদি আরব চলে যান। গত আড়াই মাস আগে তিনি আবার ছুটিতে দেশে আসেন। মে মাসের ৪ তারিখ তার আবার সৌদি আরব যাওয়ার কথা ছিল।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বড় ভাই নিলেন প্রবাসী ছোট ভাইয়ের প্রাণ

Update Time : ০৯:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫