জগন্নাথপুরে অতর্কিত হামলায় আহত- ৩
- Update Time : ০৭:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"blank"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":201033,"total_drawing_time":540,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":2,"total_draw_actions":5},"photos_added":5}
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্বের বিরোধের জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নে। জানা গেছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার সৈয়দপুর পূর্ব নোয়াপাড়া- বাজারের দক্ষিণে- নদীতে মাছ শিকারে ছিলেন আহতরা। এসময় পুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের অতর্কিত হামলায় তিনজন আহত হন। আহতরা হলেন, সৈয়দপুর (হাড়িকোনো) গ্রামের আব্দুল মান্নানের ছেলে তায়েন আহমদ (২৪), বুধরাইল গ্রামের আশাই খানের ছেলে মিলাদ খান (২২), সৈয়দপুর (আগুনকোনা) গ্রামের শেখ ফজলু মিয়ার ছেলে তুয়েল মিয়া (২৫)। আহতদেরকে রক্তাক্ত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। প্রতিপক্ষের লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন মঙ্গলবার বিকেলে দৈনিক জগন্নাথপুর পত্রিকাকে জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


























