জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার- ৩
- Update Time : ০৯:০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":41797,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":1}
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা’র নির্দেশে পৃথক অভিযানে আসামী তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই মোঃ সাকিব হোসেন, এসআই মোঃ রফিকুল ইসলাম, এসআই মোঃ লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের আরজু মিয়ার ছেলে জগন্নাথপুর থানার মামলা নং- ২০, তাং-২৯/০৩/২০২৫ খ্রিঃ,ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক)/১৯(ক)/৪১ এর এজাহারনামীয় পলাতক আসামী মোঃ চৈল উদ্দিন মিয়া (৪৯), উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রামের আব্দুল মন্নানের ছেলে সিআর-৫৮/২৩(জগঃ)- এর সাজাপ্রাপ্ত আসামী বদরুল আলম (২৮), উপজেলার চিলাউড়া গ্রামের মৃত আব্দুল ছায়েদ মিয়া প্রকাশ ছমোদ মিয়ার ছেলে জিআর- ৯৬/২২ এর পলাতক আসামী মোঃ আক্তার হোসেনকে গ্রেফকার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আজ রোববার ২৭ (এপ্রিল) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


























