জামিয়া দারুল কুরআন সিলেটের ১৪তম শিক্ষাবর্ষের ইফতেতাহী দরস প্রদান
- Update Time : ০৩:১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: জামিয়া দারুল কুরআন সিলেটের ১৪ তম শিক্ষাবর্ষের ইফতেতাহী দরস প্রদান করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিকাল ৩টায় জামিয়ার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমির সাবেক এমপি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী এডভোকেট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বুখারী শরীফের দরস প্রদান করেন সিলেট দরগাহ মাদরাসার প্রধান শায়খুল হাদিস আল্লামা মাহমুদ হুসাইন হাফিজাহুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট দরগাহ মাদরাসার স্বনামধন্য মুহাদ্দিস মুফতি আতাউল হক জালালাবাদী হাফিজাহুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমির মাওলানা রেজাউল করিম জালালী। এ সময় উপস্থিত ছিলেন,

জামিয়া দারুল কুরআন সিলেটের শায়খুল হাদিস মুফতি এহতেশামুল হক কাসেমী, মুফতি জাকারিয়া আহমদ, মুফতি আহসান আহমদ বাকের, মুফতি আশরাফ উদ্দিন চৌধুরী, মুফতী আব্দুল বাসিত সুনামগঞ্জী, মুফতি নজমুল ইসলাম, মুফতি মিজানুল হক, মাওলানা কে এম ফয়েজ আহমদ, মাওলানা কাওছার আহমদ, মুফতি শেখ সাদি, মুফতি উসমান মাহমুদ, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা মাহমুদ হুসাইন, হাফিজ বশির আহমদ প্রমুখ।


























