১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাড়লো হজ ভিসা আবেদনের সময়

  • Update Time : ০৪:৩৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: হজ ভিসার আবেদন করতে অন্তত আরো একদিন সময় পাচ্ছেন বাংলাদেশি হজযাত্রীরা। সৌদি আরব কর্তৃপক্ষ আগামীকাল শনিবার হজ গমনেচ্ছু বাংলাদেশিদের ভিসা আবেদন গ্রহণ করবে বলে জানিয়েছে। হজ অফিস সূত্রে জানা গেছে, ভিসা আবেদনের মেয়াদ গতকাল বৃহস্পতিবার শেষ হয়ে গেলে সৌদি কর্তৃপক্ষের কাছে আগামী সোমবার পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করা হয়েছিল। তারা শনিবার পর্যন্ত আবেদন নেবেন বলে নিশ্চিত করেছেন। এরপর রোববার আবেদন নেয়ার কথা না উল্লেখ করলেও, নেয়া হবে না সেটাও বলেনি সৌদি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। সর্বশেষ খবর অনুযায়ী, ৪ হাজারেরও কিছু বেশি হজ গমনেচ্ছুর আবেদন এখনও বাকি। এসব হজযাত্রী হয়ত নিজে থেকে আবেদন করেন না কিংবা এজেন্সির ভুলে তাদের আবেদন নির্ধারিত সময়ে জমা হয় নি বলে ধারণা করা হচ্ছে।
ফ্লাইট জটিলতায় এখনও আটকে থাকা হজযাত্রীদের পরিবহনে ২৬শে আগস্ট পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমোদন রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের।
উল্লেখ্য, ২৪শে জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হলেও প্রথম দিকে বিভিন্ন জটিলতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত অনেক ফ্লাইট বাতিল হয়েছে। গতকাল পর্যন্ত বিমানের মোট ২৫টি এবং সাউদিয়া এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বাড়লো হজ ভিসা আবেদনের সময়

Update Time : ০৪:৩৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭