০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে দোকান থেকে টাকা চুরি
- Update Time : ০৪:১৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / ১৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক চাল ব্যবসায়ীর দোকান থেকে নগদ ৫৮ হাজার টাকা চুরি হয়েছে। জানা গেছে, সোমবার (২৪ মার্চ) ২৩ রমজান বিকেল আড়াইটার দিকে জগন্নাথপুর মধ্য বাজারের চাল ব্যবসায়ী আনিক উল্লাহর দোকানে ক্রেতা সেজে প্রতারকচক্র দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ৫৮ হাজার টাকা কৌশলে চুরি করে নিয়ে যায়। দোকানের মালিক ব্যবসায়ী আনিক উল্লাহ দোকানে অন্য কাজে ছিলেন সেই সুযোগে দোকানে ক্রেতা সেজে আসা প্রতারকচক্রটি কৌশলে দোকানের ক্যাশবাক্স থেকে ৫৮ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।



























