জগন্নাথপুরে খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ১২:১৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":1591,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":0}
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) ২০ রমজান বিকেলে জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এম এ সাত্তারের সৌজন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন উপজেলা ও পৌর শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ মাহফুজুল করিমের সভাপতিত্ব ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ও জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক জাহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটি এম হেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর ও পৌর বিএনপি নেতা কামাল হোসেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুনু আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এস এম নিকসন খান, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা জুয়েব হোসাইন।

দোয়া পরিচালনা করেন হবিবপুর জালালাবাদ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জামিলুল হক আমিনী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জগন্নাথপুর পৌর ছাত্রদল নেতা আলাউর রহমান। এসময় জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান বাদশা, যুবদল আফজাল মিয়া, কাসেম মিয়া, জুয়েল হোসেন, নেতা আলী হোসেন, জয়নুল হক জয়, আলী হোসেন, কবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি সৈয়দ আনিছুর রহমান, শাহিন মিয়া, সদস্য দিলশান মিয়া, ছাত্রদল নেতা রুবেল আহমদ, সাঈদ আহমদ, ফয়সাল আহমদ, জনি আহমদ, রাফসান আহমদ, মারজান আহমদ সহ বিভিন্ন শ্রেণী-পেশার ৫ শতাধিক মানুষ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।



























