১২:১১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যাদুর্গত এলাকায় ত্রাণবিতরণে বিএনপি’র কমিটি

  • Update Time : ১০:১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে প্রধান সমন্বয়কারী করে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এছাড়া একজন আহ্বায়ক ও একজন সমন্বয়কারীর নেতৃত্বে ৫টি বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে বন্যাকবলিত জেলাগুলোর বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সদস্য হিসেবে রাখা হয়েছে। সভায় অবিলম্বে বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জোর আহবান জানানো হয়। সেই সঙ্গে সভায় বন্যাদুর্গত মানুষের দুর্দশা লাঘবে সরকারের চরম ব্যর্থতায় নিন্দা জ্ঞাপন ও বন্যা উপদ্রুত এলাকায় বেশকিছু মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। বিকালে প্রধান সমন্বয়কারী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা করে বিএনপির নবগঠিত ত্রাণ কমিটি। দুই সভায় কমিটির দায়িত্বপ্রাপ্তরা অংশ নেন। সভায় বন্যা দুর্গত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং অবিলম্বে বন্যাকবলিত ত্রাণ সামগ্রী পৌঁছানো এবং বিতরণের কর্মকৌশল নির্ধারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বন্যাদুর্গত এলাকায় ত্রাণবিতরণে বিএনপি’র কমিটি

Update Time : ১০:১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭