০১:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ডাকাত আতঙ্কে মাইকিং, সংঘবদ্ধ ডাকাত দলের হানা
- Update Time : ০২:২৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং, সংঘবদ্ধ ডাকাত দলের হানা। পাহারা দিচ্ছেন এলাকার মানুষ। আজ (১ মার্চ শনিবার) রাত ১টা থেকে জগন্নাথপুর- বিশ্বনাথ- সড়কের মিরপুর ইউনিয়নে সাধারণ মানুষসহ পুলিশ মাঠে রয়েছে। জানমালের নিরাপত্তার জন্য ডাকাত আতঙ্কে জগন্নাথপুর ও বিশ্বনাথে মাইকিং করে পাহারা দিচ্ছেন বলে এলাকার মানুষ জানান। সড়কে যানবাহনেও তল্লাশি করছে পুলিশ দল। জানা গেছে জগন্নাথপুর ও বিশ্বানাথ এলাকার মসজিদে মাইকিং করে ডাকাতের সতর্কবার্তা প্রচার করা হয়েছে। অনেকের বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা হানা দিচ্ছে বলে অনেকেই জানান। এলাকার মানুষ রাত জেগে পাহারা দিচ্ছেন। থানা পুলিশের টহল অব্যাহত রয়েছে। পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকার আহবানও জানানো হয়েছে।




























