০১:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত
- Update Time : ১১:১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর এলাকায় আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক যুবরাজ হোসেন (২২) নিহত হয়। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত চালক যুবরাজ হোসেন ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামের জমির আলীর ছেলে। মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে থানার একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।




























