০১:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহবানে আনজুমানে তালামীযে ইসলামিয়ার স্বাগত মিছিল

  • Update Time : ০৯:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র মাহে রমজানে দিনের বেলায় পানাহার, হোটেল রেস্তোরাঁ, অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা বন্ধের দাবি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও মাহে রামাদানের পবিত্রতা রক্ষার আহবানে আনজুমানে তালামীযে ইসলামিয়ার স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আছর বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে জগন্নাথপুর ইকড়ছই কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে স্বাগত মিছিল বের হয়ে পৌর পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হযরত মাওলানা ছমির উদ্দিন। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন- রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রামাদান। মাহে রামাদান হচ্ছে পবিত্র কুরআন নাজিলের মাস। কুরআনের আলো প্রত্যেক মুমিন মুসলমানের ঘরে ঘরে পৌঁছে যাক। মুসলিম উম্মাহর কাছে এ মাসের গুরুত্ব অপরিসীম। জগন্নাথপুর সহ দেশের সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, “আল্লাহ তায়া’লা ব্যবসাকে হালাল আর সুদকে করেছেন হারাম” কোনো ব্যবসায়ী যেন রমজানকে কেন্দ্র করে অতিরিক্ত লাভের আশায় দ্রব্যমূল্যের দাম না বাড়ান। জগন্নাথপুর পূর্ব উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ জামান আহমদ এর সভাপতিত্বে ও পশ্চিম উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ ইউনুছ আলী এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সুনামগঞ্জ জেলা আল ইসলাহ এর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামী, আনজুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সমছু মিয়া সুজল। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইকড়ছই সিনিয়র আলিম মাদরাসা প্রিন্সিপাল মাওলানা সাইফুল ইসলাম, আনজুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালী, পৌর আল ইসলাহ এর সভাপতি মাওলানা সৈয়দ মিজানুর রশীদ, উপজেলা আল ইসলাহ এর সহ সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন, পৌর আল ইসলাহ এর সাধারণ সম্পাদক মাওলানা বদর উদ্দিন আল আমিন, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড জগন্নাথপুর এর সাধারণ সম্পাদক মাওলানা ইয়াহ ইয়া আলী, আন্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলার প্রচার সম্পাদক হাফিজ শওকত আলী, তালামীযের ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা হাবিবুর রহমান, পৌর তালামীযের সভাপতি মো. মাহিম আহমদ, সহ সভাপতি হাফিজ আইন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, পশ্চিম উপজেলা তালামীযের প্রচার সম্পাদক মোহাম্মদ মহি উদ্দিন, সহ অফিস সম্পাদক মোহাম্মদ ইয়াহইয়া, সদস্য মো. নোমান আহমদ প্রমুখ। সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় পরিষদের অন্যতম উপদেষ্টা মাওলানা ছমির উদ্দিন

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহবানে আনজুমানে তালামীযে ইসলামিয়ার স্বাগত মিছিল

Update Time : ০৯:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫