০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আসামি গ্রেফতার- ৬
- Update Time : ০৯:৩১:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশে থানার এস আই মিজানুর রহমান, এএস আই নুরে আলম সিদ্দিকের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে আসামি ৬জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের মৃত হাজী লতিফের ছেলে মোঃ হরুফ মিয়া (৫২), মৃত আমতর আলীর ছেলে শহীদুল ইসলাম (৫০), জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর গ্রামে বসবাসকারী আলী হোসেনের ছেলে সাগর (২০), মোঃ নূর ইসলামের ছেলে ফয়সল আহম্মদ (১৯), আক্তার হোসেনের ছেলে মোঃ রাজন আহমেদ (১৯), মশাহিদ আলীর ছেলে নুরুল আমীন (২৮)। গ্রেফতারকৃত আসামিদেরকে শনিবার (২৩ মার্চ) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



























