০৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১ লাখ ১৮ হাজার হজযাত্রী ভিসা পেয়েছেন

  • Update Time : ০৪:০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ আগস্ট ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: হজে গমনেচ্ছু  ১ লাখ ১৮ হাজার ৯২৪ জন বাংলাদেশি ভিসা পেয়েছেন জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আর কারও কোনো আবেদন দূতাবাসে ঝুলন্ত (পেন্ডিং) অবস্থায় নেই। হজ নিয়ে জটিলতা এবং এ নিয়ে হাইকোর্টের আদেশের প্রেক্ষাপটে সৌদি সরকার থেকে প্রাপ্ত বার্তার উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানায়। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ই আগস্ট পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ৯২৪ জনের ভিসা ঢাকাস্থ সৌদি দূতাবাস ইস্যু করেছে।  দূতাবাস জানিয়েছে, বাংলাদেশি আর কোনো  হজযাত্রীর আবেদন তাদের কাছে নেই। এবার বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বলে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল।  সে হিসাবে আট হাজার হজযাত্রীর ভিসা এখনও বাকি। কিন্তু এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে কিছুই বলা হয়নি। চাঁদ দেখা সাপেক্ষে এবার ৩০শে আগস্ট হজ হতে পারে। ১৭ই আগস্ট পর্যন্ত হজযাত্রীদের ভিসা দেয়ার কথা সৌদি সরকারের; বাংলাদেশ থেকে হজের শেষ ফ্লাইট যাবে ২৬শে আগস্ট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

১ লাখ ১৮ হাজার হজযাত্রী ভিসা পেয়েছেন

Update Time : ০৪:০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ আগস্ট ২০১৭