০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ট্রাকভর্তি ভারতীয় ২০ লাখ টাকার চিনিসহ গ্রেফতার- ২
- Update Time : ০৯:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশে থানার একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩৪৫ বস্তা ভারতীয় চিনি ভর্তি ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার মছুগ্রাম গ্রামের মাহমুদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (৩০), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কিরাটন গৌরারগোপ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আবদুল্লাহ আল মামুন (২০)।
পুলিশের অভিযানে ট্রাকভর্তি ভারতীয় ৩৪৫ বস্তা চিনির মূল্য ২০ লাখ ৭০ হাজার টাকা বলে জানা গেছে।
ভারতীয় চিনিসহ গ্রেফতারকৃত দুইজনকে মঙ্গলবার (১৯ মার্চ) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।



























